August 25, 2026, 10:18 pm

মার্কেট মেকার হতে চায় চার প্রতিষ্ঠান

মার্কেট মেকার হতে চায় চার প্রতিষ্ঠান

পুঁজিবাজারের মার্কেট মেকার হতে চায় চারটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। বিএসইসির অনুমোদন স্বাপেক্ষে তারা মার্কেট মেকারের দায়িত্ব পালন করতে পারবে।

বিএসইসি সূত্র মতে,প্রতিষ্ঠান চারটি হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি),ঢাকা ব্যাংক সিকিউরটিজ, সিএসইর সদস্য কবির সিকিউরিটজ এবং বি রিচ লিমিটেড। তবে প্রতিষ্ঠানগুলোর আবেদন অপরিপূর্ণ বলে জানা গেছে। নতুন আইন অনুযায়ী তাদেরকে আবারও আবেদন করতে হতে পারে।

মার্কেট মেকার আইন ২০১৭ অনুযায়ী এই লাইসেন্সের জন্য আবেদন করতে হলে কোম্পানির পরিশোধিত মূলধন হতে হবে কমপক্ষে ১০ কোটি টাকা। তবে আবেদনকারী দুটি প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকার নিচে বলে জানা গেছে। তবে কোম্পানি দুটির পক্ষ থেকে বলা হয়েছে , শুরুতে তাদের পরিশোধিত মূলধন কম থাকলেও পরে তারা তা বাড়িয়েছে।

সূত্র মতে,ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিশোধিত মুলধন ৮০৫ কোটি টাকা,ঢাকা ব্যাংক সিকিউরটিজের ১৮৯ কোটি টাকা, সিএসইর সদস্য কবির সিকিউরিটজ ২ কোটি ৭৩ লাখ টাকা দিয়ে আবেদন করেছে। বর্তমানে ১০ কোটি টাকার উপরে আছ এবং বি রিচ লিমিটেড ৯ কোটি ৩৭ লাখ টাকা দিয়ে আবেদন করেছে। কিন্তু বর্তমানে ১৫ কোটি টাকার উপরে আছে পরিশোধিত মুলধন।

এ বিষয়ে বিরিচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রফিকুল হাসান বলেন, আমরা মার্কেট মেকারের লাইসেন্স নিতে চাই। লাইসেন্স নিয়ে বিএসইসির নির্দেশনা অনুযায়ী কাজ করতে চাই।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com