May 18, 2026, 12:59 am

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বড় অর্থনীতির দেশ হবে চীন: প্রতিবেদন

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বড় অর্থনীতির দেশ হবে চীন: প্রতিবেদন

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ২০২৮ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত হবে চীন। দুই দেশের করোনা মহামারিজনিত ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে করা গবেষণায় এ আভাস দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) গবেষণা প্রতিষ্ঠান দ্য সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্স (সিইবিআর) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২৫ সাল পর্যন্ত প্রতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫.৭ শতাংশ। এরপর ২০২৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত এ প্রবৃদ্ধি ধীর হয়ে বছরে ৪.৫ শতাংশে দাঁড়াবে।

অপরদিকে ২০২১ সালে মহামারির ধকল সামলাতে যুক্তরাষ্ট্রকে হিমশিম খেতে হবে। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বছরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে ১.৯ শতাংশ। এর পরবর্তী বছরগুলোতে প্রবৃদ্ধির হার হবে ১.৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি ও এ সংক্রান্ত অর্থনৈতিক বিপর্যয় নিশ্চিতভাবেই চীনের পক্ষে কাজ করবে।

২০৩০ এর দশক পর্যন্ত জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবেই বহাল থাকবে। এরপর জাপানকে ছাড়িয়ে যাবে ভারত। আর জার্মানি তখন চতুর্থ থেকে পঞ্চম অবস্থানে চলে যাবে। বর্তমানে পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্য ২০২৪ সালে ষষ্ঠ অবস্থানে চলে যাবে বলে আভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের একক বাজার থেকে বিচ্ছিন্ন হলেও ২০৩৫ সাল নাগাদ ফ্রান্সের তুলনায় ব্রিটিশ জিডিপি ২৩ শতাংশ বেশি হওয়ার আভাস দেওয়া হয়েছে। ডিজিটাল অর্থনীতির হাত ধরে ব্রিটেনের এ অগ্রগতি হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিজনেস নিউজ / আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com