August 25, 2026, 9:09 pm
উদ্যোক্তাদের পুঁজিবাজারে আনতে হলে তাদের উৎসাহ দিতে হবে। উৎসাহ না পেলে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো.ছায়েদুর রহমান।
বৃহস্পতিবার এক অনলাইন পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সঞ্চয় কাজে লাগিয়ে উৎপাদনমুখী কার্যক্রমে যাওয়া কঠিন। এ জন্য উদ্যোক্তারা অর্থের জন্য আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। কিন্তু সুদের হারের জন্য অনেক সময় তা কঠিন হয়ে যায়। এ জন্য পুঁজিবাজার অত্যন্ত নির্ভরযোগ্য একটি জায়গা হতে পারে।
বিএমবিএ প্রেসিডেন্ট বলেন, উদ্যোক্তাদের পুঁজিবাজারে আনতে হলে তাদের উৎসাহ দিতে হবে। উৎসাহ না পেলে সে আসবে না। এ জন্য উদ্যোক্তার সুরক্ষার বিষয়টি ভাবতে হবে। পুঁজিবাজারকে গতিশীল করতে হলে আন্তরিকতাও গভীর হতে হবে।
বিজনেস নিউজ/এসআর