May 25, 2026, 9:17 am

মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা

মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা

 শেয়ার হোল্ডারদের জন্য ১৫০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১৫ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩০৭ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৭৪১ টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম। এর আগের বছর হয়েছিল ৩৭৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকা।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৪৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৩৫ টাকা ১১ পয়সা।

আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৮ টাকা ২১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৬ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ভার্চুয়ালি এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com