October 25, 2026, 11:01 am

৪ কর্মদিবস পর সূচকের পতন কমেছে লেনদেন ও

৪ কর্মদিবস পর সূচকের পতন কমেছে লেনদেন ও

টানা ৪ কর্মদিবস উত্থানের পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭ কোটি ২৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

 

বিজনেস নিউজ /এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com