November 13, 2026, 8:04 am

সিআইপি কার্ড পাচ্ছেন ৩৮ প্রবাসী

সিআইপি কার্ড পাচ্ছেন ৩৮ প্রবাসী

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৮ জন প্রবাসী বাংলাদেশি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি, এনআরবি) হিসেবে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের মাঝে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেওয়া হবে।

গতকাল সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর মোট তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

ক্যাটাগরিগুলো হলো- ক. বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি; খ. বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ও গ. বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।

সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮ এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে – এক জন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সাত জনসহ সর্বমোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচিত সিআইপি (এনআরবি) গণ সিআইপি নির্বাচন নীতিমালা অনুযায়ী সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com