November 29, 2026, 12:10 am

শীঘ্রই ১০ হাজার কোটি টাকার আইপিও ও বন্ড অনুমোদন দেব

শীঘ্রই ১০ হাজার কোটি টাকার আইপিও ও বন্ড অনুমোদন দেব

খুব শীঘ্রই আরও ১০ হাজার কোটি টাকার আইপিও ও বন্ড অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কাছে যে দরখাস্তগুলো আছে। আমরা যদি সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে কাজ করি। আমরা খুব শীঘ্রই ১০ হাজার কোটি টাকার অনুমতি দিয়ে দেব। কিছু আইপিওতে, কিছু বন্ডে এবং কিছু সরকারের নিউমনি বন্ডসহ অন্যান্য বন্ডে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বন্ডকে পপুলার করার জন্য আমরা অনেক ব্যাবস্থা নিয়েছি। এক্ষেত্রে আমাদের ফাইনান্সিয়াল ইনস্টিটিউটগুলোও এগিয়ে এসেছে। তারা পারপাচ্যুয়াল বন্ড, সাবঅরডিনেট বন্ড, জিরো কুপন বন্ড এগুলো সব ইস্যু করছে। আমাদের বাজারে অলরেডি ৭-৮ হাজার কোটি টাকার এমন বন্ড চলে এসেছে।

তিনি বলেন, সবমিলিয়ে এক থেকে দুই বছরের মধ্যে আপনারা দেখবেন বড় বড় কোম্পানিগুলোকে পুঁজির জোগাড়ের জন্য ক্যাপিটাল মার্কেটে আসতে। আমরা যাদেরকে দেব খুব অল্প সময়ের মধ্যে দেব। যাদের যোগ্যতা থাকবে না তাদের অল্প সময়ের মধ্যে না করে দেব।

বিজনেস নিউজ/এমআরএম

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com