April 30, 2026, 1:25 am

ফেসবুক ডটকম ডটবিডি ডোমেইন বন্ধের নির্দেশ

ফেসবুক ডটকম ডটবিডি ডোমেইন বন্ধের নির্দেশ

ফেসবুক ডটকম ডটবিডি নামে ডোমেইনটি বাংলাদেশে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ফেসবুক কর্তৃপক্ষের দায়ের করা একটি মামলার গ্রহণযোগ্যতার শুনানি শেষে সোমবার ঢাকার জেলা জজ শওকত আলী চৌধুরী এই অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে আগামী ৯ মার্চ। সে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ হবে।

একই সঙ্গে এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগ করা আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম গত ২৩ নভেম্বর এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এসকে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন। বিবাদীদের কাছ থেকে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয় সেখানে।

মোকছেদুল ইসলাম বলেন, এই মামলাটি বেশ গুরুত্বপূর্ণ। ট্রেডমার্ক আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে।

এই আদেশের পর মামলাটির বাকি বিচার প্রক্রিয়া চলতে থাকবে। আজ প্রথম শুনানির দিন থাকায় বিরোধী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না বলেও তিনি জানান।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com