May 2, 2026, 3:23 am

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

বৃহস্পতিবারের মতো রবিবারও (১৩ ডিসেম্বর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ কার্যদিবস পর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সূচক ও লেনদেন বাড়লেও আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৬.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.০৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৩.৫৯ পয়েন্ট এবং সিডিএসইসি ১১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮০.৬২ পয়েন্ট, ১৭৯৮.৭৪ এবং ১০৪৭.৩৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ১ হাজার ৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ১৯ কার্যদিবস বা ২৬ দিন পর লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল। এর আগে গত ১৬ নভেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির বা ৩৯.৬০ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির বা ৪২.৯৭ শতাংশের এবং ৬২টি বা ১৭.৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৬.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ/আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com