October 25, 2026, 9:18 pm

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিমাখাত

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিমাখাত

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২১.৪ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ১২.১ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ৯.৬ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক ও প্রকৌশল খাতে ৯.৫ শতাংশ, বস্ত্র খাতে ৬.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে  ৪.৫ শতাংশ, আর্থিক খাতে ৪.৪ শতাংশ, আইটি খাতে ৩.৬ শতাংশ, খাদ্য খাতে ২.৮ শতাংশ, ট্যানারি খাতে ২.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৯ শতাংশ, জীবন বিমা ও সিমেন্ট খাতে ১.৬ শতাংশ, সেবা খাতে ১.৩ শতাংশ, কাগজ ও ভ্রমণ খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ/আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com