May 2, 2026, 10:17 am

দ্রুত ও সহজে আইপিও প্রক্রিয়া শেষ করতে সংশোধন হচ্ছে আইন

দ্রুত ও সহজে আইপিও প্রক্রিয়া শেষ করতে সংশোধন হচ্ছে আইন

স্বল্প সময়ে ও সহজে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কার্যক্রমসহ বেশ কিছু বিষয়ে সংশোধনী আনতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (০৯) ডিসেম্বর বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক শেষে বিএসইসির পরিচালক মো. মনসুর রহমানকে প্রধান করে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির বাকি সদস্যদের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) দুই জন করে সদস্য রাখা হয়েছে। কমিটিকে খুব শিগগির প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার কমিশন মিটিংয়ে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কমিশন কম সময়ের মধ্যে আইপিও অনুমোদন দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, দ্রুত ও সহজে আইপিও প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। এ লক্ষ্যে বিএসইসির পরিচালক মো. মনসুর রহমানকে প্রধান করে একটি কমিটি করেছে কমিশন। কমিটিতে ডিএসই,সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিরা থাকবে।

কমিশন সূত্রে জানা গেছে, কমিটি একটি রুট ম্যাপ তৈরি করে দিয়েছে। এই রুটম্যাপের আলোকে কাজ করবে কমিটি। এগুলো হচ্ছে-ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেমসের হালনাগাদ, সবাইকে কীভাবে শেয়ার দেওয়া যায় সেই পদ্ধতি, আইপিও সময় কমানোর বিষয়, দুটি কনসেন লেটারের পরিবর্তে কীভাবে একটির মাধ্যমে সমাধান করা যায়, একজন কতটি আবেদন করতে পারবে, আইপিওতে আবেদন করতে হলো কমপক্ষে কত টাকার শেয়ার কিনা থাকতে হবে ইত্যাদি।

বর্তমানে কোনো কোম্পানির আইপিও’র কাজ শেষ হতে অনেক দিন সময় লেগে যায়। ফলে বিনিয়োগকারীদের টাকা আটকে থাকে। এই জন্য অনেক সময় তারল্য সংকটের দায় হিসেব এটিকে ধরা হয়। ফলে স্বল্প সময়ের মধ্যে আইপিওর কাজ শেষ করতে চায় কমিশন। পুঁজিবাজারের মাধ্যমে আবদান রাখতে চায় দেশের অর্থনৈতিক উন্নয়নে। একই সাথে বাড়াতে চায় কর্মসংস্থান।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com