June 27, 2026, 8:29 am

দুই সিকিউরিটিজকে ৪ লাখ টাকা জরিমানা

দুই সিকিউরিটিজকে ৪ লাখ টাকা জরিমানা

সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান ভঙ্গের দায়ে দুইটি সিকিউরিটিজ হাউজকে ৪ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (০৯ ডিসেম্বর) বিএসইসির ৭৫২তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড (সিএসই ট্রেক নং-৯৬) এবং নর্থ ওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেড (সিএসই ট্রেক নং-১৯) সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান ভঙ্গ করেছে। এজন্য উভয় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com