October 7, 2026, 11:12 am

ব্যাংক কর্মকর্তার শিক্ষার দৌড় এসএসসি

ব্যাংক কর্মকর্তার শিক্ষার দৌড় এসএসসি

মাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে অর্থাৎ এসএসসি পাস করে এনসিসি ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি নেন সিদ্দিকুর রহমান। এ জন্য তিনি অবশ্য অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট দাখিল করেন ব্যাংকে। তবে ধরা পড়ায় তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০৭ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

রায়ে দণ্ডবিধির ৪৬৮ ধারায় আসামিকে পাঁচ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। এছাড়া একই আইনের ৪৭১ ধারায় তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে বলেছেন আদালত। ফলে আসামিকে পাঁচ বছর সাজা খাটতে হবে।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম সংবাদমাধ্যমকে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, সিদ্দিক এসএসসি পাস। কিন্তু ২০০৯ সারের ১ জানুয়ারি ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে এমকম অনার্স ও মাস্টার্স পাশের সার্টিফিকেট দাখিল করে এনসিসি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে চাকরি নেন।

চাকরিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার তদন্ত চলছিলো। ওই সময়ই তার সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর দুদক ২০১৭ সালের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে মতিঝিল থানায় জাল জালিয়াতি ও প্রতারণার মামলা করে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com