October 7, 2026, 11:13 am

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি থাকায় ১০ ঘণ্টা পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনারায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। এতে নদী পারের অপেক্ষায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে রোববার রাত ১২টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

এখন দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে। এ রুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com