October 23, 2026, 12:36 am

পার্কে পান-সিগারেট বিক্রি করছেন মেহজাবীন!

পার্কে পান-সিগারেট বিক্রি করছেন মেহজাবীন!

ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ায়রে নানা সময় নানা চরিত্রে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরেছেন, হয়েছেন প্রশংসিত। প্রতিটি নাটকেই নতুন নতুন চরিত্রে দেখা মিলে তার।

সোমবার (৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। তাতে পার্কে সিগারেট এবং পান-সুপারি বিক্রেতা হিসেবে দেখা গেছে। গলায় সিগারেটের ট্রে ঝোলানো। মনোযোগ দিয়ে গুনছেন টাকা। ক্যাপশনে লিখেছেন, পান সুপারি।

প্রকাশের পর এতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। লাইক এবং কমেন্টসের পাশাপাশি নাটক সংশ্লিষ্ট একাধিক গ্রুপে ছড়িয়ে পড়েছে মেহজাবীনের এ ছবিটি। জানা গেছে, ‘পান সুপারি’ শিরোনামের নাটকে এ রূপে দেখা যাবে অভিনেত্রীকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এ নাটকের মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা তাহসান। শিগগির নাটকটি প্রচারে আসবে বলে জানান মেহজাবীন।

এদিকে ‘শিফট’ এবং ‘তৃতীয়জন’ নাটকে অভিনয়ের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন। দশমবারের মতো এ আয়োজনটি বসবে ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেমে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com