October 23, 2026, 12:36 am
স্ত্রী সহ করোনায় আক্তান্ত হয়েছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। এমনটাই গত কয়কদিন যাবত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর বিষয়টি নিশ্চিত করে ছিলেন এই অভিনেতা নিজেই। তবে এখন বলছেন তিনি করোনায় আক্রান্ত নন।
বুধবার (২ ডিসেম্বর) করোনা নেগেটিভ এসেছে তার। আবেগ থেকে ফেসবুকে পোস্ট করেছেন বলে জানান তৌসিফ।
তৌসিফ বলেন, ১০ দিন আগে আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। আমি পাশে থেকে ওর সেবা করেছি। নিজেকে ৯ দিন আইসোলেশনে রেখেছি। ধরে নিয়েছিলাম, আমি হয়তো করোনায় আক্রান্ত। আবেগে ফেসবুকে পোস্ট দিয়েছি।
করোনার খবর জানিয়েই কারওয়ান বাজার এলাকায় একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তৌসিফ। নাটকের শুটিং সম্পর্কে অভিনেতা বলেন, কয়েকটি দৃশ্য বাকি ছিল। দায়বদ্ধতা থেকে শুটিংয়ে অংশ নিয়েছি। যেহেতু আমার করোনা উপসর্গ ছিল না, তাই শুটিং করেছি।
বিজনেস নিউজ/ এসআর