November 28, 2026, 11:30 pm

পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেনও

পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৭৭ কোটি ২৩ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৯ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com