May 30, 2026, 10:49 am
৩০ নভেম্বরের পর আর আয়কর রির্টানের সময় সীমা বাড়ছেনা বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম।
আজ রোববার (২৯ নভেম্বর) সেগুন বাগিচার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে মাসব্যাপী করসেবা প্রদান এবং ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন জমা দিতে পারবে না।তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। তবে ২ শতাংশ জরিমানার বিষয়টি বাধ্যতামূলক নয়। গ্রাহক সঠিক সময়ে কেন রিটার্ন জমা দিতে পারেনি, এর যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। কমিশনারের কাছে যদি কারণ যৌক্তিক মনে না হয়,তবে জরিমানা গুণতে হবে।
উল্লেখ্য আয়কর আইন অনুযায়ী উপ কর কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে সময় দিতে পারে। তবে কর দাতাকে ২ শতাংশ হারে জরিমানা দিয়ে সময় বাড়াতে পারে।
তিনি আরো বলেন, ২৬ নভেম্বর পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার ৮২৫ টি রির্টান জমা হয়েছে এতে ২ হাজার ৩৮৭ কোটি টাকার কর আদায় হয়েছে। ২০১৯ সালে ১২ লাখ ৫৭ হাজার ৬২৬ টি রির্টানের ২ হাজার ৫ শত ৮০ কোটি টাকার কর আদায় হয়েছিল।
এতে আরো উপস্থিত ছিলেন, এনবিআরের সদস্য (করনীতি) আলমগীর হোসেন, সদস্য অপূর্ব কুমার দাস, হাফিজ মোর্শের প্রমুখ।
বিজনেস নিউজ/এমআরএম