October 7, 2026, 10:02 am

পেছানো হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত হচ্ছে সিলেবাস

পেছানো হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত হচ্ছে সিলেবাস

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব না সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (২৫ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর যাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেয়ার কথা রয়েছে, তাদের জন্য ‘তিন মাসে শেষ করা যায়’- এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে, তার আলোকে তিন মাস ক্লাস করিয়ে তাদের পরীক্ষা নেয়া হবে।

সিলেবাস শেষ করতে পরীক্ষা দু’এক মাস পেছানো হতে পারে জানিয়ে তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দু’এক মাস পিছিয়ে যাবে।

বেশ কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছে। ওই দিনগুলো সরকারি ছুটি থাকলে পরের দিন থেকে এসব পরীক্ষা শুরু হয়।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া গেলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

পরীক্ষা বাতিলের ঘোষণা দেয়া হয়। অষ্টমের সমাপনী ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নির্ধারণের কথা জানানো হয়।

কোভিড-১৯ মহামারী পরিস্থিতি ততটা উন্নতি না হওয়ায় পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং স্কুলের বার্ষিক পরীক্ষাও এবার হচ্ছে না। পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা সবাই পরের ক্লাসে উঠে যাবে।

বিজনেস নিউজ /এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com