August 29, 2026, 2:55 pm
বড় উদ্যোক্তাদের তুলনায় ছোট উদ্যোক্তারা ঋণ খেলাপী কম হয় উল্লেখ করে ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেন, এই মুহুর্তে ব্র্যাক ব্যাংক ৫১ শতাংশ ঋণ দিচ্ছে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের। আমাদের লক্ষ্য ৬০ শতাংশ ঋণ দেওয়ার।
আজ মঙ্গলবার(২৪নভেম্বর)পলিসি রিসার্চ ইনিস্টিটিউট অব বাংলাদেশ(পিআরআই) এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পিআরেইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ব্র্যাক ব্যাংক বড় উদ্যোক্তা কিংবা করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ঋণ কম দিচ্ছে। কারণ বড় উদ্যোক্তাদের ঋণ দিলে খেলাপী হয় বেশি। ঋণের ঝুঁকি ও দেশের এসএমই সেক্টরকে বিকশিত করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিচ্ছি। কারণ তারা ঋণের টাকা পরিশোধ করেন। আইন আদালতে যান না।
তিনি বলেন, আমি ব্যাংকের দায়িত্ব নেওয়ার সময় এই সেক্টরে ঋণ দেওয়ার পরিমান ছিলো ৪১ শতাংশ এখন এটা বাড়িয়ে ৫১ শতাংশে নিয়ে এসেছি। আমাদের টার্গেট ৬০ শতাংশ পর্যন্ত রাখা।
অনুষ্ঠানে এসময় আইডিলসির ব্যাবস্থাপনা পরিচালক আরিফ খানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বিজনেস নিউজ/এমআরএম