May 30, 2026, 5:49 pm

সুচকের পতন হলেও লেনদেন বেড়েছে

সুচকের পতন হলেও লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৮ কোটি ৩৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ১৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com