April 30, 2026, 1:18 am

করোণায় আক্রান্ত নির্মাতা লাভু, বন্ধ শুটিং

করোণায় আক্রান্ত নির্মাতা লাভু, বন্ধ শুটিং

করোনায় আক্রন্ত চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান লাভু । বুধবার (১৮ নভেম্বর) করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে বলে জানান এই নির্মাতা।

মিজানুর রহমান লাভু বলেন, ‘গত সাত দিন জ্বর আর তীব্র কাশি। ডাক্তার এবং নানাবিধ টেস্টর মধ্যে আমাকে নিয়ে পাগলের মতো ছুটাছুটি করেছে আমার পরিবার। কিন্তু কিছুতেই কিছু হয় না। এর মধ্যে করোনা টেস্ট করিয়েছি আলাদা আলাদা জায়গায় দু‘বার। দ্বিতীয়বার যেখানে করালাম, তারা রাতেই জানিয়ে দিলো, নেগেটিভ। কিন্তু আমি স্বস্তি পাই না, আমার তীব্র কাশি কমে না। আবার ডাক্তারের শরণাপন্ন হলাম। তিনি সব শুনে এবং যাবতীয় রিপোর্ট দেখে বললেন, অবশ্যই এটা করোনা পজিটিভ।’

তিনি আরো বলেন, ‘আজ সকালে প্রথম টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। আমি এখন হোম কোয়ারেন্টাইনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

সম্প্রতি মিজানুর রহমান লাভুর ‘যমজ ভূতের গল্প’ শিরোনামের সিনেমায় নাম লেখান। করোনার আক্রান্ত হওয়ার কারণে সিনেমার কাজ শুরু করতে পারেননি। এতে আঁচলের বিপরীতে অভিনয় করছেন নবাগত মঈন খান। এর গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। রুশদা ফিল্মস’র ব্যানারে চলতি মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com