May 31, 2026, 2:09 am
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপএস ছিল ৩ টাকা ৯৭ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৭ টাকা ১৩ পয়সা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮৭ পয়সা।
বিসনেস নিউজ/এমআরএম