August 28, 2026, 7:03 pm

দুই ফেসবুক গ্রুপ বন্ধের নির্দেশ বিএসইসির

দুই ফেসবুক গ্রুপ বন্ধের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার নিয়ে গুজব রটনা ও গ্রুপে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ‘শেয়ার মার্কেট প্রফিট গেইনার গ্রুপ’ ও ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ ফেসবুক গ্রুপ বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রুপ দুইটির ফেসবুক পেজ বন্ধের অনুরোধ জানিয়ে বিএসইসি এ চিঠি পাঠায়। গ্রুপ দুইটির বিভিন্ন গুজবে কান দিয়ে বিনিয়োগকারী ও দেশের পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা যায়, এর আগে পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারী ‘ডিসিশন মেকার’ ফেসবুক গ্রুপ বন্ধের নির্দেশ দেয় বিএসইসি। এছাড়া আরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে কমিশন। সেগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিটিআরসিকে চিঠি পাঠানোর বিষয়টি বিজনেস নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেয়ার মার্কেট প্রফিট গেইনার গ্রুপ’ ও ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ ছাড়া আরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বিএসইসি। সেগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ার মার্কেট প্রফিট গেইনার গ্রুপ’ নামের ফেসবুক গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার ও ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ নামের ফেসবুক গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় ৩৩ হাজার। এ গ্রুপ থেকে পুঁজিবাজার ও তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়, যা সিকিউরিটিজ আইনে অপরাধ।

গ্রুপটি থেকে গুজব ছড়ানোর বিভিন্ন তথ্যপ্রমাণ পেয়েছে বিএসইসি। বেনামে বিএসইসির একাধিক কর্মকর্তা ওই গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এসব তথ্যপ্রমাণ সংগ্রহ করেন। তার ভিত্তিতে পেজটি বন্ধের উদ্যোগ নেয়। এমনকি গ্রুপটির অ্যাডমিনদের সম্পর্কে নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে বিএসইসি।

এদিকে ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ গ্রুপের’ ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, গ্রুপটিতে মোহাম্মদ আল আমিন একজন এডমিন ও নিকোলাজ এলোই নামে একজন মডারেটর রয়েছে। আর শেয়ার মার্কেট প্রফিট গেইনার গ্রুপ’ পেজে সাইফুল আলম নামে একজন এডমিন রয়েছে।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, বিএসইসির সনদ ছাড়া শেয়ারবাজার নিয়ে কোনো মাধ্যমে কারও কোনো পরামর্শ দেওয়ার সুযোগ নেই। এটি বেআইনি ও শাস্তিমূলক অপরাধ। ২ সেপ্টেম্বর বিএসইসি এ–সংক্রান্ত একটি আদেশও জারি করে। সেখানে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজারমূল্য বা অন্য কোনো বিষয়ে পূর্বানুমান কিংবা বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুন্ন করে, এমন কোনো মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার আদেশ দেওয়া হয়। এমনকি আদেশটি অমান্য করলে অমান্যকারীদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন–২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।গুজব ও মিথ্যা তথ্য প্রচারে দুই ফেসবুক গ্রুপ বন্ধের নির্দেশ বিএসইসির।

বিসনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com