August 28, 2026, 5:04 pm

ব্লক মার্কেটের লেনদেন প্রায় ২০ কোটি টাকার

ব্লক মার্কেটের লেনদেন প্রায় ২০ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির প্রায় ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৩৭ লাখ ৯২ হাজার ৭৪২টি শেয়ার ৩৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৯০ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার, দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৫ লাখ টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।

এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৬ লাখ ৮৫ হাজার টাকার, এসএস স্টিলের ১০ লাখ ২১ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ১২ লাখ ৪ ০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৬ লাখ ২২ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৩০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ লাখ ২৯ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১২ লাখ ৫৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭ লাখ ১ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৯৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৬ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২৩ লাখ ৮৪ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩৬ লাখ টাকার, মালেক স্পিনিংয়ের ৫ লাখ ৯৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ লাখ ৪৬ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ লাখ ৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৭ লাখ টাকার, ডিবিএইচের ২০ লাখ ৫২ হাজার টাকার এবং বেক্সিমকো ফার্মার ৩৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com