August 28, 2026, 4:05 pm

সূচকের পতনে চলছে লেনদেন

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪১০ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৮ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৬২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, দর কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৫ লাখ ৪৮ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com