August 28, 2026, 3:12 pm

সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৫২ লাখ ২১ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৬৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৪ লাখ ৯৬ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com