November 27, 2026, 8:52 pm

বারাকা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

বারাকা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ, আর বাকী ৭ শতাংশ বোনাস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৫৮ পয়সা।গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছিল ১ টাকা ৭১ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা।

আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com