May 1, 2026, 10:28 pm

ডিবিএর নতুন ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম

ডিবিএর নতুন ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম

পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলাম। এর আগে তিনি সংগঠনটির পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এসোসিয়েশনের ৭৩তম পর্ষদ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে চলতি মেয়াদের জন্যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

আজ বুধবার ( ২৮ অক্টোবর) এসোসিয়েশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ মোহাম্মদ আলী, এফসিএকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিলে এসোসিয়েশনে তার পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট পদটি শুন্য হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com