April 29, 2026, 6:09 am
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে নগদ ১৩০ শতাংশ এবং ১০ বোনাস লভ্যাংশ।
আজ সোমবার (২৬ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। আগের বছর কোম্পানিটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪৬ টাকা ৬২ পয়সা। আগের বছর যা ছিল ৪৩ টাকা ১৬ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৩ টাকা ১৪ পয়সা। আগের বছর ছিল ২০৬ টাকা ৪০ পয়সা।
কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ৫১ টাকা ৯১ পয়সা। আগের বছর যা ছিল ৪৬ টাকা ৯০ পয়সা
আর কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে কনসুলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪৫ টাকা ২৯ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছিল ৪২ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির কনসুলেটেড শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৫ টাকা ৬৫ পয়সা। আগের বছর যা ছিল ২০৯ টাকা ৯১ পয়সা।
কোম্পানিটির কনসুলেটেড নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ৫২ টাকা ৮৯ পয়সা। আগের বছর যা ছিল ৪৭ টাকা ৭৬ পয়সা
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফরমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।