August 14, 2026, 10:30 pm

রাসূল (সা:) কে নিয়ে কটুক্তি: ফরাসি পণ্য বর্জনের আহ্বান এরদোগানের

রাসূল (সা:) কে নিয়ে কটুক্তি: ফরাসি পণ্য বর্জনের আহ্বান এরদোগানের

সম্প্রতি মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন ও মুসলিমবিরোধী অবস্থান নিয়েছে ফ্রান্স।এর প্রতিবাদে ফরাসি পণ্য-সামগ্রী বর্জনের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসলামের বিরুদ্ধে প্যারিসের বিতর্কিত অবস্থানের কারণে ন্যাটো জোটের এই মিত্র দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতির মাঝে সোমবার তুর্কি প্রেসিডেন্ট এই ডাক দিয়েছেন।

এসময় তিনি বলেন, ফ্রান্সে বলা হয়েছে তুরস্কের লেবেলযুক্ত পণ্য-সামগ্রী কিনবেন না। আমি তুরস্কের সব নাগরিককে একই ধরনের আহ্বান জানিয়ে বলছি, কখনই কোনও ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না অথবা ফ্রান্সের লেবেলযুক্ত পণ্য সামগ্রী কিনবেন না।

তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য বলছে, তুরস্কের আমদানির দশম এবং রফতানির সপ্তম বৃহত্তম উৎস হলো ফ্রান্স। তুরস্ক যেসব পণ্য ফ্রান্স থেকে আমদানি করে সেসবের মধ্যে সর্বাধিক বিক্রিত অটো-সামগ্রী।

মুসলিমদের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সমালোচনাও করেন এরদোয়ান। এর আগে শনিবার তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, মুসলিমদের নিয়ে এমানুয়েল ম্যাক্রোঁর সমস্যা আছে। এ জন্য তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দরকার।

তুর্কি প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আঙ্কারা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স।

সূত্র: রয়টার্স, এএফপি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com