May 25, 2026, 6:14 am
পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কিন্তু ডিভিডেন্ড ঘোষণার পরও আজ রোববার কোম্পানিটির শেয়ার দর কমেছে প্রায় ৯ শতাংশ।
আগের কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির ক্লোজিং দর ছিল ৬৮৮.৬০ টাকা। আজ ক্লোজিং দর হয়েছে ৭৫৫.৮০ টাকায়।
২০০ শতাংশ ডিভিডেন্ড মানে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ২০ টাকা করে পাবেন। ২০১৯-২০ অর্থবছরের জন্য এই ভিভিডেন্ড দেওয়া হয়।
বিনিয়োগকারীদের জন্য ২০ টাকা দিলেও পরিচালকরা নিয়েছেন প্রতি শেয়ারে সাড়ে ৭ টাকা বা ৭৫ শতাংশ ডিভিডেন্ড নেবেন।
আগামী ২৩ ডিসেম্বর সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১৯ নভেম্বর।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে প্রতি শেয়ারে মুনাফা করেছে এক ২৪ টাকা ২১ পয়সা। আর তাদের শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৪৮ পয়সায়।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০১৮-১৯ অর্থবছরে প্রতি শেয়ারে মুনাফা করেছে এক ৪৫ টাকা ৮৭ পয়সা। সে হিসাবে তাদের শেয়ার প্রতি মুনাফা বছরের ব্যবধানে অর্ধেকে নেমে গেছে।
২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে
এ’ ক্যাটাগরিতে।
২০১৮-১৯ অর্থবছরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুনাফা করেছিল ১ হাজার ৩৭৬ কোটি ১১ লাখ টাকা।
পুঁজিবাজারে এ কোম্পানির ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার আছে। এর মধ্যে ৯৯ দশমিক শূণ্য ৩ শতাংশ আছে পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ০.৫২ শতাংশ শেয়ার আছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান বাজার মূলধন ২২ হাজার ৮৯৫ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৬ হাজার ৯৯৮ কোটি টাকা।