August 28, 2026, 11:28 am

সিএপিএমের তিন ফান্ডের সম্পদমূল্য ঘোষণা

সিএপিএমের তিন ফান্ডের সম্পদমূল্য ঘোষণা

সিএপিএম কোম্পানি লিমিটেড তাদের ব্যবস্থাপনায় পরিচালিত তিন ফান্ডের সম্পদমূল্য প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১: সব সম্পদ ও দায় বিবেচনা করে ২২ অক্টোবর ২০২০ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ৫৫ কোটি ৭১ লাখ ৯৭ হাজার আট টাকা ৩৭ পয়সা এবং বাজারমূল্যে ৪৯ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা ১০ পয়সা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ১১ টাকা ১১ পয়সা এবং বাজারমূল্যে ৯ টাকা ৮৫ পয়সা।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড: সব সম্পদ ও দায় বিবেচনা করে ২২ অক্টোবর ২০২০ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭৩ কোটি ৫২ লাখ ছয় হাজার ৪৯৩ টাকা ২৭ পয়সা এবং বাজারমূল্যে ৬৮ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৩৭ টাকা ১৪ পয়সা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ১১ টাকা এবং বাজারমূল্যে ১০ টাকা ২৭ পয়সা।

সিএপিএম ইউনিট ফান্ড: সব সম্পদ ও দায় বিবেচনা করে ২২ অক্টোবর ২০২০ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১৪ কোটি ৫০ লাখ ৫৩ হাজার ৩৪৭ টাকা ৯৮ পয়সা এবং বাজারমূল্যে ১৪ কোটি ১৭ লাখ ১১ হাজার ৯৬ টাকা ৯৬ পয়সা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১৩ টাকা ৭১ পয়সা এবং বাজারমূল্যে ১১১ টাকা ৯ পয়সা। পুনর্ধার্যকৃত ইউনিটপ্রতি ক্রয় ও পুনঃক্রয়মূল্য হচ্ছে যথাক্রমে ১১১ টাকা ৯ পয়সা এবং ১০৯ টাকা ৫৯ পয়সা। ২৫ অক্টোবর থেকে পরবর্তী নিট সম্পদমূল্য ঘোষণার আগ পর্যন্ত এ মূল্য কার্যকর থাকবে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com