August 28, 2026, 12:33 pm

লংকাবাংলা ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

লংকাবাংলা ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রোববার (২৫ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের বছর যা ছিল ২৬ কোটি ৮ লাখ টাকা।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে অর্থবছরের তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৮ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছর কোম্পানিটি ৬ টাকা ৪৭ পয়সা লোকসানে ছিল।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com