August 28, 2026, 10:19 am

স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৭ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ১৮ পয়সা। ৩০ জুন, ২০ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩৮ টাকা ০২ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির (এনওসিএফ) হয়েছে ১৬ পয়সা (কনসুলেটেড)। আগের বছর যা ছিল ৩ টাকা ৩৮ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com