April 30, 2026, 1:25 pm
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৫.৭৬ টাকা।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৮৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৪১.৭১ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯.৬০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ঋণাতৃক ২৮.৫০ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টায় স্পেকট্রা কনভেনশন সেন্ট্রার, গুলসান, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট র্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।