June 24, 2026, 9:01 pm

সৃজিত-মিথিলার জন্য মমতার উপহার

সৃজিত-মিথিলার জন্য মমতার উপহার

জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও এপার বাংলার অভিনেত্রী মিথিলার জন্য দুর্গাপূজার উপহার পাঠালেন কলকতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গত বছরের ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সৃজিত ও মিথিলা। সেই সুবাদে পদ্মাপাড়ের বউমার কলকাতায় এই প্রথম দুর্গাপূজা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মমতার থেকে পাওয়া উপহারগুলোর ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা।

মিথিলার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে- তার জন্য একটি নীল রঙের শাড়ি পাঠিয়েছেন মমতা এবং সৃজিত উপহার পেয়েছেন লাল রঙের পাঞ্জাবি।

উপহারের ছবিগুলো শেয়ার করে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন এ তারকা দম্পতি।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com