April 30, 2026, 4:33 am

শিগগিরই পুঁজিবাজারে আসবে ৩টি ব্যাংক: বিএসইসি চেয়ারম্যান

শিগগিরই পুঁজিবাজারে আসবে ৩টি ব্যাংক: বিএসইসি চেয়ারম্যান


একটি সরকারি ও দুইটি বেসরকারিসহ মোট ৩টি ব্যাংক খুব শিগগিরই পুঁজিবাজারে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, এছাড়া একটি সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠান ও একটি ইন্স্যুরেন্স কোম্পানি বাজারে আসবে। তাদের আবেদন আমাদের কাছে রয়েছে।

তিনি জানান, ব্যাংকগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংক আবেদন করেছে। অন্যগুলোর সাথে সব ধরনের আলোচনা হয়ে গেছে। আবেদন পাইনি বলে নাম জানাচ্ছি না।

মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আলোচনার বিষয় ছিলো, “ধসে পড়া পুঁজিবাজার; উত্তরণে উদ্ভাবনী উদ্যোগ।”

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আবেদনও আমাদের কাছে আছে। সাধারণত ব্যাংকের আবেদন আসলে আমরা সেগুলোকে গুরুত্বের সাথে দেখি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com