October 7, 2026, 7:14 am

কেজিতে ৫ টাকা বাড়লো আলুর খুচরা মূল্য

কেজিতে ৫ টাকা বাড়লো আলুর খুচরা মূল্য

প্রতি কেজিতে ৫ টাকা ‍বাড়িযে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে ৩৫ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন  কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ।

এ ব্যাপারে তিনি বলেন, সবার সিদ্ধান্তমতে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com