August 29, 2026, 10:44 am

লুব-রেফের কাট অফ প্রাইজ ৩০ টাকা

লুব-রেফের কাট অফ প্রাইজ ৩০ টাকা

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিাবাজারে আসার অপেক্ষায় থাকা লুব-রেফের প্রান্ত-সীমা মূল্য (কাট অফ প্রাইস) ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ প্রাইজ ৬০ এবং সর্বনিন্ম ১৩ টাকা বিট করেছেন ইন্সটিউশনাল ইনভেস্টর বা প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীরা।

এখন এটা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠালে তা থেকে ১০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ার কিনতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের বিডিং শুরু হয় ১২ অক্টোবর। যা চলে ১৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত। এই বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারী’তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তাদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে।

জানা গেছে,  লুব-রেফ বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। যা ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

এর আগে গত ২০ আগস্ট লুব-রেফের বিডিং অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির ৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১.৯৩ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ২৫.৯৬ টাকা।

উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৩ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com