August 28, 2026, 9:07 am

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা ২০ শতাংশ বেড়েছে

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা ২০ শতাংশ বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্ব ‘২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.২০ টাকা বা ২০ শতাংশ বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.০১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৭ টাকা বা ২৭০০ শতাংশ বেড়েছে।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.০১ টাকায়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com