August 13, 2026, 9:09 pm
বাজারে হঠাৎ দাম বৃদ্ধির প্রেক্ষিতে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী তিনদিনের মধ্যে টিসিবি আলু বিক্রি শুরু করবে।
আজ রোববার (১৮ অক্টোবর) বাণিজ্যমন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
অর্থসূচক/কেএসআর