April 19, 2026, 7:46 am
অনেকেই জানে না প্রতিযোগিতা কমিশনের কাজ কি? অনেক সময় নিজের পরিচয় দিতেও ৩০ মিনিট সময় লাগে। এই ভাবে আমরা বর্তমানে চলছি বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মোহাম্মদ মফিজুল ইসলাম।
তিনি বলেন, সুস্থ্য মার্কেট প্রতিযোগিতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কমিশন নানা ধরণের কাজ করে যাচ্ছে। তবে আমাদের অনেকে এই কমিশনের বিষয়ে অবগত নয়। সাধারণ মানুষতো দূরের কথা অনেক শিক্ষিত সমাজ এমনকি সাংবাদিক ভাই বোনেরা কমিশন বিষয়ে অনেক কিছু জানেন না।
আজ রোববার(১১ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে প্রতিযোগিতা কমিশনে ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ কর্মশালা তিনি এসব কথা বলেন।
কমিশনের চেয়ারপার্সন বলেন,আমরা বাঁচার জন্য ভোগ করি। ভোগের জন্য নানা পণ্য কিনতে মার্কেটে যায়। আমাদের জীবন মার্কেট কেন্দ্রিক। যে দেশের মার্কেট যতো বড়ো সে দেশ ততো ধনি। বাজার নিয়ন্ত্রণে সু্স্থ্য প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেব।
তিনি বলেন, বাজার একটা খেলার মাঠ তবে । খেলোয়ার হচ্ছে উৎপাদনকারী, ভোগকারী। সরকার বাজারের রেফারি। বাজারে অসুস্থ্য প্রতিযোগিতা হয় কমিশন আইন প্রয়োগ করবে। সু্স্থ্য প্রতিযোগিতা নিশ্চিত করতে সকল ধরণের ব্যবস্থা নেবো। অন্যথায় শাস্তির জন্য আইন প্রয়োগ করবো। পৃথিবীতে যাদের মার্কেট বড়ো তারা ধনি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ । সরকারের নানা প্রচেষ্টায় মার্কেটের আকার বাড়ছে।
চেয়ারপার্সন বলেন, দুটি সোর্স থেকে তথ্য নিয়ে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। কেউ স্বপ্রণোদিতভাবে তথ্য দিলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। অন্যদিকে সাংবাদিক ভাই বোনদের রিপোর্ট দেখে আমরা আইন প্রয়োগ করে থাকি। কয়েকদিন আগে রিপোর্ট হলো বাজারে পেঁয়াজে ঝাঁজ বাড়ছে, চালের দামে অস্বস্তি। এই সব রিপোর্ট আমাদের জন্য খুবই প্রয়োজন। মার্কেট কেন্দ্রীক রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ।
ভার্চুয়াল এই কর্মশালার শুভ উদ্বোধন করেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জিএম সালেহ উদ্দিন, মো. আব্দুর রউফ, ড. এ এফ এম মনজুর কাদির। ডিজেএফবি;র সভাপতি এফ এইচ এম হুমায়ন কবীর, সহ-সভাপতি হামিদ-উদ-জামান, সাধারণ সম্পাদ আরিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থসম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমূখ।