August 28, 2026, 2:50 am

সেপ্টেম্বরের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে ডিএসই ও সিএসই

সেপ্টেম্বরের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে ডিএসই ও সিএসই

সেপ্টেম্বর মাসের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে পুঁজিবাজারের দুই প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে শীর্ষ ২০ ডিলারের মধ্যে প্রথম স্থান দখল করে আছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড আর তৃতীয় স্থানে রয়েছে এবি সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া আগস্ট মাসের ন্যায় চতুর্থ স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ সার সিকিউরিটিজ লিমিটেড, সপ্তম দোহা সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, নবম এম সিকিউরিটিজ এবং দশম স্থানে রয়েছে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড।

এরপর যথাক্রমে রয়েছে :- ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, টাইমস সিকিউরিটিজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটি ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, এসবিসি সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এনএলআই সিকিউরিটি লিমিটেড।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শীর্ষ ২০ ডিলারের মধ্যে শীর্ষে অবস্থান করছে গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড,  দ্বিতীয় স্থানে রয়েছে হাওলাদার সিকিউরিটিজ লিমিটেড। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কেম্পানী লিমিটেড।

সিএসইতে সেপ্টেম্বর মাসে শীর্ষ ২০ ডিলারের তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-: প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, ফার ইস্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, কবির সিকিউরিটিজ লিমিটেড, সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া আরো রয়েছে ব্রাদার্স সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লিমিটেড, চিটাগাং শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, এডামস সিকিউরিটিজ লিমিটেড, ডি.এন. সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, এসকেওয়াইএস সিকিউরিটিজ লিমিটেড, চেীধুরী সিকিউরিটিজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড এবং স্মার্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com