August 28, 2026, 1:37 am

ইউনিয়ন ক্যাপিটালে ২জন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত

ইউনিয়ন ক্যাপিটালে ২জন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের কর্পোরেট গর্ভন্যান্স যথাযথভাবে পরিপালন এবং ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনয়নের লক্ষ্যে কোম্পানিটিতে ২ জন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসির ৭৪২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) এবং মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউনিয়ন ক্যাপিটালের সাথে কমিশনের আলোচনা হয়ে। আলোচনায় ইউনিয়ন ক্যাপিটাল তাদের পরিকল্পনা ও সার্বিক বিষয় পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরি নতুন অর্ডার অনুযায়ী ‘জেড’ক্যাটাগরি হতে উন্নীতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ কোম্পানি কর্তৃক কর্পোরেট গর্ভন্যান্স কোড পরিপালন ও কোয়ার্টালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দাখিল সংক্রান্ত ছিু ব্যত্যয় পরিলক্ষিত হয়।

সার্বিক বিবেচনায় ইউনিয়ন ক্যাপিটালের কর্পোরেট গর্ভন্যান্স কোড যথাযথভাবে পরিপালন এবং ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনয়নের লক্ষ্যে কমিশন দুইজন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com