May 25, 2026, 11:36 am

একনেকে ৭৯৬ কোটি ব্যায়ে ৪ প্রকল্প অনুমোদন

একনেকে ৭৯৬ কোটি ব্যায়ে ৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৬২৩ কোটি ৬৫ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ ১৭২ কোটি ৮০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী/সচিবরা অংশ নেন একনেক সভায়।

সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। আজকের অনুমোদিত প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, আজকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ – পরিবহন প্রকল্প -১ ( চট্টগ্রাম ঢাকা – আশুগঞ্জ ও সংযুক্ত নৌ – পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) (১ ম সংশােধিত ) প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের ‘মৌজা ও পুটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ‘ভৈরব নদ পুনঃখনন (২ য় পর্যায়) প্রকল্প ও ‘নােয়াখালী জেলার বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ ও সােনাইমুড়ি উপজেলার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে খাল পুনঃখনন শীর্ষক প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়।

আজকের একনেক সভায় কৃষি মন্ত্রী মাে. আব্দুর রাজ্জাক, তথ্য মন্ত্রী ড . হাসান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাে. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অংশগ্রহণ করেন ।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com