August 27, 2026, 7:36 pm

কাল থেকে জিল বাংলার লেনদেন বন্ধ

কাল থেকে জিল বাংলার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিল বাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারে অস্বাভাবিক লেনদেন এবং অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির লেনদেন স্থগিত করেছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের জিল বাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারে অস্বাভাবিক লেনদেন এবং দামের তারতম্য লক্ষ্য করেছে। কমিশন মনে করে, জনস্বার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে জিল বাংলার শেয়ারের লেনদেন স্থগিত করা প্রয়োজন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (১৯৬৯ এর ১৭) এর অধীনে ৯ (৭) ক্ষমতাবলে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের লেনদেন স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ৯(৮) অনুযায়ী জিল বাংলার লেনদেন বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com