August 27, 2026, 5:14 pm

বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন স্থগিত

বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন স্থগিত

দীর্ঘদিন যাবত লোকসানে থাকা পুঁজিবাজারের তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল মঙ্গলবার থেকে এটি কার্যকর হবে।

আজ সোমবার বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহম্মদ রেজাউল করিম অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, বিএসইসি ইতোমধ্যে এই সংক্রান্ত একটি নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিয়েছে। ১৯৬৯ এর সেকশন ৯ এর ৭ ধারা অনুযায়ী লেনদেন স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে স্টক এক্সচেঞ্জ ১৯৬৯ এর সেকশন ৯ এর ৮ ধারা অনুযায়ী প্রথম পর্যায়ে ৩০ দিনের জন্য লেনদেন স্থগিত করতে পারে। পরবর্তীতে এটি ১৪ দিন করে বৃদ্ধি করতে পারে।

প্রাপ্ত তথ্যমতে, দীর্ঘদিন যাবত লোকসানে থাকা এ কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দিতে পারছে না। গত ২০১২ সালের পর কোন ধরনের লভ্যাংশ দেয়নি বিনিয়োগকারীদেরকে। এতে সাধারন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে কোম্পানিটির পক্ষ থেকে বিনিয়োগকারীদের পাওনা ফেরত দিয়ে দায়মুক্ত হতে চায়। এ জন্য বেক্সিমকো সিনথেটিকস পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করে।

পরে কমিশন কোম্পানির সাথে বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে একাধিকবার বৈঠকে বসে। সব কিছু ঠিকঠাক করে দ্রুত সময়ের মধ্যে কোম্পানিটির লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে কোম্পানির শেয়ারের দর বাড়িয়ে বা কমিয়ে কেউ স্বার্থ হাসিল করতে না পারে।

এর আগে পুজিবাজার থেকে অনেক কোম্পানি তালিকাচ্যুত হয়েছে কিন্তু সাধারন বিনিয়োগকারীরা কিছুই পায়নি। যেসব কোম্পানি তালিকাচ্যুত হয়েছে সেগুলোরও সুরাহা হওয়া দরকার।আর ক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর যেহেতু অভিহিত মূল্যের নিচে রয়েছে, সে হিসেবে এটি বাজারের জন্য শুভ সংবাদ। অন্তত বিনিয়োগকারীরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

জানা গেছে, ১৯৯৩ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।কোম্পানিটির সর্বমোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ।প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭ দশমিক ৯৩ শতাংশ। বিদেশী বিনিয়োগকারীদের নিকট রয়েছে দশমিক ০২ শতাংশ। এছাড়াও সাধারন বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৬ দশমিক ৩৮ শতাংশ শেয়ার।সর্বশেষ গতকাল ডিএসইসিতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৯০ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com