April 18, 2026, 9:06 pm

সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে কুপিয়ে জখম

সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে কুপিয়ে জখম

দিনাজপুরের গোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে (৩৫) তার সরকারি আবাসিক ভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার পিতা অমর আলীকেও কুপিয়ে আহত করে তারা।

বুধবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ইউএনওর সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।

গুরুত্বর আহত ইউএনও বর্তমানে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার পিতাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর উপজেলা পরিষদ চত্বর ঘিরে রেখেছে প্রশাসন। দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ইউএনওর সরকারি আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় তার চিৎকারে তার সঙ্গে থাকা বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে।

পরে অন্যান্য কোয়াটারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রংপুরে পাঠানো হয়। সেখানে ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ঠিক কি কারণে ঘটনা ঘটেছে তা এখন কিছুই জানা যায়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com