May 1, 2026, 1:17 pm

রিপোর্ট দিতে আরও ৫ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

রিপোর্ট দিতে আরও ৫ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে আরও ৫ কার্যদিবস সময় চেয়েছে।

জানা গেছে, রিপোর্ট জমা দেওয়ার জন্য আজকে (বৃহস্পতিবার) সময় চেয়ে কমিশনে চিঠি দিয়েছে তদন্ত কমিটি।

এর আগে গত ২৪ আগস্ট গঠিত কমিটিকে তদন্ত শেষে রিপোর্ট জমা দেওয়ার জন্য ৭ কার্যদিবস সময় দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ হিসেবে আজ রিপোর্ট দেওয়ার জন্য সর্বশেষ সময়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহবায়ক করে গঠিত ওই কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. মুহাম্মদ আসিফ হোসাইন খান, আইআইটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম।

কমিটি ডিএসইর ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানের পাশাপাশি শেয়ারবাজারে তার প্রভাব ও দায়ী ব্যক্তিকে খুজেঁ বের করবে। একইসঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সমস্যারোধের উপায় জানাবে।

এর আগে গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান। ওই উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ওই দুই দিন ভোগান্তিতে পড়েন তারা। যে কারনে রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ডিএসই। তবে ওয়েবসাইট এখন স্বাভাবিক কাজ করছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com